কওমি ওলামাদের আর্থিক অসচ্ছলতাঃ কারন ও প্রতিকার!
ছাঈদ কেদালাভী বর্তমান সময়ে পুরো বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত। থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। স্থবিরতা নেমে এসেছে মানুষের প্রাত্যহিক জীবনে।বিশ্বের ব্যস্ততম নগরীগুলোতে এখন রাজ্যের নীরবতা। সবাই ঘরবন্দী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। হঠাৎ এই দুর্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের নানা শ্রেণির মানুষও চরম বিপাকে পড়েছে। সবকিছু স্থবির হয়ে পড়া এই সময়ে মানুষের জীবিকা নির্বাহের বিষয়টি হয়ে গিয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়। করোনাভাইরাসের থাবা থেকে বাঁচতে পারলেও না খেয়ে মরার শঙ্কায় রয়েছেন অনেকে। তবে সরকারী-বেসরকারী নানা উদ্যোগের কারণে নিম্ন আয়ের মানুষ কিছু ত্রাণ পাচ্ছে। যা দিয়ে তারা প্রাথমিকভাবে করোনার ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছেন। তবে বিপদের গভীরতা বোঝা যাবে সময় গড়ালে। সংকটপূর্ণ এই সময়ে যারা বেশি বিপাকে পড়েছেন তাদের অন্যতম হলেন কওমি ও প্রাইভেট মাদরাসার শিক্ষক,মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। তাঁদের সামাজিক অবস্থান ও ইলমি আত্মমর্যাদাবোধের কারণে তাঁরা না পারছেন কারো কাছে বলতে, না পারছেন সইতে।...