মুক্তি যুদ্ধে কওমি আলেমদের ভূমিকাঃ
১৯৭১ সালের মুক্তি যুদ্ধে দারুল উলুম দেওবন্দ ও কওমি আলেম সমাজের ভূমিকাঃ -- শাইখ ছাঈদ কোদালাভী-- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কওমি মাদ্রাসার যুবক ছাত্ররা হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর সর্বশেষ জীবিত খলিফা হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে জিজ্ঞাস করেছিল এই যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধটা সম্পর্কে আপনার অভিমত কি ? তখন হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন-এটা হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ।পাকিস্তানিরা হচ্ছে জালেম আর আমরা বাঙ্গালীরা হচ্ছি মজলুম। হাফেজ্জি হুজুরের এই কথা শুনে অনেক আলেম মুক্তি যুদ্ধে দেশের স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল।সাংবাদিক শাকের হোসাইন শিবলিরএকটি বই আছে “আলেম মুক্তি যুদ্ধাদের খোজে”এই বইটিতে আপনারা অনেক বড় বড় আলেম যারা দেশের বিভিন্ন ক্বওমি মাদ্রাসা থেকে পাস করেছিলেন মুক্তিযুদ্ধের সময় তাঁদের বীরত্বের কাহিনী পাবেন। কিন্তু ঐ আলেমরা ওলামা লীগ করতো না। উনারা শুধু দেশ মাতৃকারটানে ও নির্যাতীতনারীদের কে পাকিস্তানী হানদার বাহিনীর লালসার হাত থেকে বাঁচানোর জন্যই মুক্তিযুদ্ধ করেছিল। #১৯৭১ সালে বাংলাদেশের প্...