ধর্মীয় শিক্ষায় কোদালা আজিজিয়া মাদ্রাসার অবদান!
শাইখ ছাঈদ কোদালাভী কোদালা আজিজিয়া মাদ্রাসা" চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার একটি পৌনে একশো !বছরের প্রাচীনতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী শিক্ষার প্রচার প্রসারে দীর্ঘদিন ধরেলোকবর্তিকা হিসেবে এগিয়ে চলছে চট্টলার রাঙ্গুনিয়া উপজেলাধীন কোদালা ইউনিয়নের আল-মাদ্রাসাতুল আজিজিয়া কাসেমুল উলূম কোদালা ও এতিমখানা। ১৯৩৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এটি চট্টগ্রাম সহ সারা দেশের মুসলমানদের মাঝে ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি দ্বীনের প্রচার প্রসারে অগ্রনী ভূমিকা পালন করে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা নিরিবিলি পরিবেশে মাদ্রাসাটিতে একদিকে এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের দায়িত্ব ও অন্যদিকে অধ্যায়নকারীদের বিনা খরচে পরিপূর্ণ আধুনিক ও ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলা হয়। কেন্দ্রিয় কওমি মাদ্রাসা পটিয়া শিক্ষা বোর্ডের অধিনে এটি পরিচালিত হয়ে এবতেদায়ী, ছানোবীয়া, ছানোবীয়া হাচ্ছা, ডিগ্রী (স্নাতক) সমমান জামাতে উলা'র মারকাজী পরীক্ষায় অংশ নিয়ে এই মাদ্রাসার শিক্ষার্থীরা যুগ যুগ ধরে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ব্যাপক সুনাম অর্জন করে চলেছে। এভাবে পৌনে শত বছর ধরে মাদ্রাসাটি ধর্ম শিক্...