কোদালা ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ি" ও আমাদের নসব নামা
কোদালা মধ্য ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ী" আমাদের গোত্রসুত্র ও পূর্ব পুরুষদের নামের তালিকা- আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্মরণীয় একটি অধ্যায়। আমার বাবা জনাব, মরহুম আহমদ ছবুর সওদাগর পিতা-মরহুম রশিদ আহমদ পিয়ারী তিনি ১০ মার্চ ১৯৪২ খ্রি: চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার অন্তর্গত কোদালা ইউনিয়নের মধ্য ধোপাঘাট গ্রামে জন্মগ্রহন করেন। তাহার দাদা জনাব মরহুম রব্বত আলী বিন ছদর আলী (রহঃ) বিন ছালেহ আহমদ চৌধুরী বিন শেখ আহমদ বাগদাদী (রহঃ)। তাহাদের পূর্বপুরুষ জনাব শেখ আহমদ বাগদাদী (রহঃ) ১৭০০ খ্রি: সুদূর বাগদাদ হতে ব্যবসা ও ধর্ম প্রচারের লক্ষে বন্দর নগরী চট্টগ্রামে আগমন করেন এবং রাউজান থানার অন্তর্গত খইয়্যাখালি গ্রামে স্ব-পরিবারে বসতি স্থাপন করেন। তাহার সন্তান মরহুম ছালেহ আহমদ চৌধুরীর পুত্র মরহুম ছদর আলী চৌধুরী ১৮৩৭ খ্রি: স্ব-পরিবারে চলে আসেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মধ্যম ধোপাঘাট গ্রামে, তাহার পরিবারে জন্মগ্রহন করেন ১ মেয়ে ও ৪ ছেলে। ১) বড় মেয়ে – পিয়ারি (অর্থ অতি আদুরে) পরবর্তিতে তাহার নামেই চৌধুরী বাড়ি “পিয়ারি বাপের বাড়ি” নামে প্রসিদ্ধতা লাভ করে। ৪ ছেলে যথা: ১) মরহুম বস...