পোস্টগুলি

শেয়ার করুন

মাওলানা ছাঈদ কোদালাভী "জীবন ও কর্ম

-মাওলানা শাইখ ছাঈদ কোদালাভীর র্কম জীবনী **আলহাজ্ব মাওলানা শাইখ ছাঈদ কোদালাভী** একাধারে একজন প্রথিতযশা আলেম, দক্ষ শিক্ষাবিদ, মিষ্টভাষী দাঈ, সমাজ সংস্কারক এবং আধুনিক ইসলামি মিডিয়া ব্যক্তিত্ব। দেশ ও প্রবাসে দীর্ঘকাল দ্বীনি খিদমত এবং সাহিত্যচর্চায় নিয়োজিত থাকা এই গুণী ব্যক্তিত্বের জীবন আলেখ্য নিচে আলোকপাত করা হলো: ### **জন্ম ও পারিবারিক পরিচয়** মাওলানা ছাঈদ কোদালাভী ১৯৭৬ সালের ১লা ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের **মধ্য ধোপাঘাট গ্রামস্থ বিখ্যাত 'পিয়ারী বাড়ী'র** এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা **জনাব মরহুম আহমদ ছবুর সওদাগর** এবং মাতা **মুছাম্মৎ জাহানারা বেগম**। মা-বাবার ৮ সন্তানের (৬ বোন ও ২ ভাই) মধ্যে তিনি তৃতীয়। ### **শিক্ষা জীবন ও বরেণ্য শিক্ষা গুরু** তার শিক্ষা জীবনের সূচনা হয় গ্রামের **মধ্যম ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে**। প্রাথমিক শিক্ষা শেষে তিনি **কোদালা আজিজিয়া মাদরাসায়** এবং উচ্চ মাধ্যমিক স্তরে **নাজিরহাট নছিরুল ইসলাম মাদ্রাসায়** অধ্যয়ন করেন। সবশেষে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ **জামেয়া ইসলাম...

কোদালা ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ি" ও আমাদের নসব নামা

 কোদালা মধ্য ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ী" আমাদের গোত্রসুত্র  ও পূর্ব পুরুষদের নামের তালিকা- আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্মরণীয় একটি অধ্যায়। আমার বাবা জনাব, মরহুম আহমদ ছবুর সওদাগর পিতা-মরহুম রশিদ আহমদ পিয়ারী  তিনি ১০ মার্চ ১৯৪২ খ্রি: চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার অন্তর্গত কোদালা ইউনিয়নের মধ্য ধোপাঘাট গ্রামে জন্মগ্রহন করেন। তাহার দাদা জনাব মরহুম রব্বত আলী বিন ছদর আলী (রহঃ) বিন ছালেহ আহমদ চৌধুরী বিন শেখ আহমদ বাগদাদী (রহঃ)।  তাহাদের পূর্বপুরুষ জনাব শেখ আহমদ বাগদাদী (রহঃ) ১৭০০ খ্রি: সুদূর বাগদাদ হতে ব্যবসা ও ধর্ম প্রচারের লক্ষে বন্দর নগরী চট্টগ্রামে আগমন করেন এবং রাউজান থানার অন্তর্গত খইয়্যাখালি গ্রামে স্ব-পরিবারে বসতি স্থাপন করেন। তাহার সন্তান মরহুম ছালেহ আহমদ চৌধুরীর পুত্র মরহুম ছদর আলী চৌধুরী ১৮৩৭ খ্রি: স্ব-পরিবারে চলে আসেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মধ্যম ধোপাঘাট গ্রামে, তাহার পরিবারে জন্মগ্রহন করেন ১ মেয়ে ও ৪ ছেলে।  ১) বড় মেয়ে – পিয়ারি (অর্থ অতি আদুরে) পরবর্তিতে তাহার নামেই চৌধুরী বাড়ি “পিয়ারি বাপের বাড়ি” নামে প্রসিদ্ধতা লাভ করে। ৪ ছেলে যথা: ১) মরহুম বস...

সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা

ছবি
বাংলার প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা রাংগুনিয়া চট্টগ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য্যের পাদপীট আর কর্ণফুলী ও শিলক খালের পলিবাহিত মৃত্তিকার তণয় সুপ্রাচীন ও সুদীর্ঘ গৌরবের ধারক বাহক বাংলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, রাংগুনিয়া, চট্টগ্রাম। হাটহাজারী মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠার ৮ বৎসর পর রাংগুনিয়ার পূর্ব সরফভাটায় অজ পাড়া গাঁয়ে কর্ণফুলী নদীর দক্ষিন কূলঘেঁষে সুশিতল আবহাওয়া ও শান্ত পরিবেশে ১৩১৭ হিজরী মোতাবেক ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয় এই দ্বীনী ইদারা। এটি বাংলার ৪র্থ প্রাচীণ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি মুসলিম সমাজে পবিত্র কোরআন হাদীসের আলো বিস্তার ও ইসলামী তাহযিব তামাদ্দুনের ব্যাপক প্রচার প্রসার এবং সমাজকে কুসংস্কার মুক্ত করার মহান কর্মসূচি পালনে জাতির খিদমতে নিয়োজিত রয়েছে। প্রতিষ্ঠাতাঃ ১- ভারতের আল্লামা শাহ ফজলুর রহমান গন্জে মুরাদাবাদী (রহ) এর এর খলিফা রাংগুনিয়া মরিয়ম নগরের কৃতি সন্তান শাহ সুফি আল্লামা আব্দুল গনী বিন আব্দুল কাদের (রহঃ) ২- ভারতের দারুল উলুম দেওবন্দের শা...

ঈদুল ফিতরের খুৎবাহ

ছাঈদ কোদালাভী الخطبة الأولى: اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر اللهُ أكْبَر. إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أنْفُسِنَا وَسَيِّئَاتِ أعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وأشْهَدُ أَنْ لَا إِلهَ إِلاّ اللهُ وَحْدَهُ لَا شَرِيِكَ لهُ، وأشْهَدُ أنّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا. أمّا بعدُ: أَيُّهَا الْمُسْلِمُونَ: اتَّقُوا اللَّهَ -تَعَالَى- حَقَّ التَّقْوَى، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ الَّتِي لَا تُعَدُّ وَلَا تُحْصَى؛ وَالَّتِي مِنْهَا إِدْرَاكُ شَهْرِ رَمَضَانَ، وَإِكْمَالُهُ وَإِتْمَامُهُ، وَالتَّقَرُّبُ إِلَى اللهِ بِأَنْوَاعِ الطَّاعَاتِ فِيِهِ، فَاشْكُرُوا اللَّه -تَعَالَى- عَلَى هَذِهِ النِّعْمَةِ، وَاسْأَلُوهُ أَنْ يَتَقَبَّلَ مِنْكُمْ، وَأَنْ يَغْفِرَ لَكُمْ مَا بَدَرَ مِنْكُمْ، وَاعْلَمُوا أَنَّ هَذَا اليَوْمَ، ي...

করোনা পরিস্হিতিতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশের কওমি মাদ্রাসার ২২ লাখ শিক্ষার্থী!

ছবি
ছাঈদ কোদালাভী করোনা পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে দেশের কওমি মাদরাসার ২২ লাখ শিক্ষার্থী।  আসন্ন ঈদের ছুটি শেষে সমাপনী পরীক্ষা গ্রহণ করে নতুন বছরের ভর্তিসহ শিক্ষাকার্যক্রম শুরু করতে না পারলে এই শিক্ষাব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ জন্য বেফাকসহ হাইআতুল উলয়ার শীর্ষ কর্মকর্তারা বিষয়টি সরকারকে জানাতে শিগগিরই বৈঠকে বসছেন। কওমি মাদরাসা বোর্ড বেফাকের কেন্দ্রীয় আমেলা ও শূরার সদস্য শেখ যাকারিয়া ইসলামিক রিচার্স ইনস্টিটিউটের পরিচালক মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ গতকাল নয়া দিগন্তকে বলেন, ঈদের পর কওমি মাদরাসাগুলো খুলে দেয়ার বিষয়ে ইতোমধ্যেই বেফাকের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে। পুনরায় বড় আকারে বৈঠক করে সরকারকে অনুরাধ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি শিগগিরই বৈঠকটি হবে। মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, সকল কওমি আলেম একমত যে, শিগগিরই কওমি মাদরাসার বার্ষিক পরীক্ষা গ্রহণ করে নতুন বছরের ভর্তিসহ শিক্ষাকার্যক্রম শুরু করা না গেলে চরম বিপর্যয় দেখা দেবে এই শিক্ষাব্যবস্থায়। এ নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সবাই উদ্বিগ্ন। সংশ্লিষ্টরা বলছেন, কও...

কওমি ওলামাদের আর্থিক অসচ্ছলতাঃ কারন ও প্রতিকার!

ছাঈদ কেদালাভী বর্তমান সময়ে  পুরো বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত। থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। স্থবিরতা নেমে এসেছে মানুষের প্রাত্যহিক জীবনে।বিশ্বের ব্যস্ততম নগরীগুলোতে এখন রাজ্যের নীরবতা।  সবাই ঘরবন্দী।  বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। হঠাৎ এই দুর্যোগে বিশ্বের  অন্যান্য দেশের মতো  বাংলাদেশের নানা শ্রেণির মানুষও চরম বিপাকে পড়েছে। সবকিছু স্থবির হয়ে পড়া এই সময়ে মানুষের জীবিকা নির্বাহের বিষয়টি হয়ে গিয়েছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।  করোনাভাইরাসের থাবা থেকে বাঁচতে পারলেও  না খেয়ে মরার শঙ্কায় রয়েছেন অনেকে। তবে  সরকারী-বেসরকারী নানা উদ্যোগের কারণে নিম্ন আয়ের মানুষ কিছু ত্রাণ পাচ্ছে। যা দিয়ে তারা প্রাথমিকভাবে করোনার ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছেন। তবে বিপদের গভীরতা বোঝা যাবে সময় গড়ালে।  সংকটপূর্ণ এই  সময়ে  যারা বেশি বিপাকে পড়েছেন তাদের অন্যতম হলেন  কওমি ও প্রাইভেট  মাদরাসার শিক্ষক,মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা। তাঁদের সামাজিক অবস্থান ও ইলমি আত্মমর্যাদাবোধের কারণে তাঁরা না পারছেন কারো কাছে বলতে,  না পারছেন সইতে।...

শাইখুল হাদীস আল্লামা ইসহাক সাহেবের ইন্তেকাল!

ছবি
ছাঈদ কোদালাভী --- ...স্মৃতিতে খোঁজি তোমায় হে আলোর দিশারী !অল্প সময়ে রেখোছো তুমি শত বছরের অবদান ..প্রিয়"কোদালা হুজুর" আমাদের মাঝে আর নেই রাঙ্গুনীয়া সরফভাটা জামেয়া মেহেরিয়া'র নির্বাহী মোহতামিম শাইখুল হাদীস আল্লামা ইসহাক নুর (রহঃ) আজ মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন পরপারে ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাযিউন। স্মৃতিতে খোঁজি তোমায় হে আলোর দিশারী!!! হুজুরের নিকট কোদালা মাদ্রাসায় জামাআতে নাহুম হতে মিশকাত পর্যন্ত ৯ বছরের শিক্ষা সময়ে আমাকে বলা "অপুত শব্দটা" এখনো আমার কানে ভাসে,,ক্লাসে সবার ছোট এবং দুষ্ট ছিলাম বলে জামাতে নাহুম ও হাস্তুম দু'বছর আমাকে ও বন্ধু মাওঃ জুনাঈদ (শুলকবহর মাদ্রাসার শিক্ষক) কে ক্লাসের তিনদিকের টেবিল গুলোর ভেতরে অর্থাৎ হুজুরের সামনে মুখোমুখি করে বসাতেন যেন ক্লাসে বসে দুষ্টুমী করতে নাপারি, হুজুরকে আমি অনেক ভয় করতাম। হুজুর ১৯৮৮ সালে টেকনাফ মাদ্রাসা হতে বদলি হয়ে নিজ এলাকা কোদালা আজিজিয়া মাদ্রাসার খিদমতে যোগ দেন, শিক্ষকতার পাশাপাশি নাযেমে দারুত তুলবাহ ও শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তিতে হাটহ...