কোদালা ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ি" ও আমাদের নসব নামা
কোদালা মধ্য ধোপাঘাট "পিয়ারী বাপের বাড়ী" আমাদের গোত্রসুত্র ও পূর্ব পুরুষদের নামের তালিকা-
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্মরণীয় একটি অধ্যায়।
আমার বাবা জনাব, মরহুম আহমদ ছবুর সওদাগর পিতা-মরহুম রশিদ আহমদ পিয়ারী তিনি ১০ মার্চ ১৯৪২ খ্রি: চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার অন্তর্গত কোদালা ইউনিয়নের মধ্য ধোপাঘাট গ্রামে জন্মগ্রহন করেন।
তাহার দাদা জনাব মরহুম রব্বত আলী বিন ছদর আলী (রহঃ) বিন ছালেহ আহমদ চৌধুরী বিন শেখ আহমদ বাগদাদী (রহঃ)।
তাহাদের পূর্বপুরুষ জনাব শেখ আহমদ বাগদাদী (রহঃ) ১৭০০ খ্রি: সুদূর বাগদাদ হতে ব্যবসা ও ধর্ম প্রচারের লক্ষে বন্দর নগরী চট্টগ্রামে আগমন করেন এবং রাউজান থানার অন্তর্গত খইয়্যাখালি গ্রামে স্ব-পরিবারে বসতি স্থাপন করেন। তাহার সন্তান মরহুম ছালেহ আহমদ চৌধুরীর পুত্র মরহুম ছদর আলী চৌধুরী ১৮৩৭ খ্রি: স্ব-পরিবারে চলে আসেন রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের মধ্যম ধোপাঘাট গ্রামে, তাহার পরিবারে জন্মগ্রহন করেন ১ মেয়ে ও ৪ ছেলে।
১) বড় মেয়ে – পিয়ারি (অর্থ অতি আদুরে) পরবর্তিতে তাহার নামেই চৌধুরী বাড়ি “পিয়ারি বাপের বাড়ি” নামে প্রসিদ্ধতা লাভ করে।
৪ ছেলে যথা:
১) মরহুম বসরত আলী
(মরহুম ইব্রাহিম, ইসমাইল, মাও: বজল ও মাহাবুব মেম্বার প্রমূখের দাদা)
২) মরহুম আরবান আলী
(মরহুম জেবল হোসেন, জামির হোসেন, কালু শাহ, তনজিলা ও মনসফ আলী প্রমূখের দাদা)।
৩) মরহুম নজর আলী
(মরহুম নূর আহমদের বাবা, আলী হোসেন ও মৈদ্যের দাদা)।
৪) মরহুম রব্বত আলী
(মরহুম আহমদ ছবুর সওদাগর, আব্দুল হক, আলম, আহমদ হোসেন, সিরু ও তৌহিদুল প্রমুখের দাদা)।
৪র্থ ছেলে মরহুম রব্বত আলীর ৩ ছেলে ও ৪ মেয়ে।
৩ ছেলে যথা:
১) মরহুম রশিদ আহমদ (মেহেরাজ্জুর বাবা)
২) মরহুম ছিদ্দিক আহমদ (হাবিয়ার বাবা)
৩) মরহুম সফি আহমদ খলিফা (জাহানার বাবা)
৪ মেয়ে যথা:
১) মরহুমা সায়েরা খাতুন
(আলহাজ্ব মরহুম রহম আলী চেয়ারম্যানের মা)
২) মরহুমা নাজমা খাতুন (নজুনী)
আ. সোবাহানের মা সুয়ার বাপের বাড়ি, পূর্ব কোদালা ।
৩) মরহুমা আবেদা খাতুন
(রজিয়ার মা, স্বামী- কালা বাচা, কোদালা সেয়ান বাড়ি)
৪) মরহুমা আসমা খাতুন
(জাগির হোসেন প্রকাশ জাইগ্যের মা, মাদ্রাসা গুট্টা ধোপাঘাট)।
জনাব মরহুম রব্বত আলীর ১ম ছেলে রশিদ আহমদের ২ মেয়ে ২ ছেলে।
১) মেহেরজান খাতুন
(জুলায়খা প্রকাশ জলনির মা শিলক)
২) মরহুমা জুবায়দা খাতুন
(জহির কোম্পানি ও জানুর মা পূর্ব কোদালা)
৩) মরহুম আহমদ ছবুর সওদাগর
(মাওলানা ছাঈদ কোদালাভী ও শায়ের আহমদের বাবা)
৪) আব্দুল হক
(কামরুন নাহার ও আলমগীরের বাবা)
জনাব মরহুম রশিদ আহমদের বড় ছেলে মরহুম আহমদ ছবুর সওদাগরের ৫ ছেলে ও ৭ মেয়ে।
যথা:
১) শায়ের আহমদ
২) শাহিন আক্তার
৩) পারভিন আক্তার
৪) নাছিমা আক্তার (মৃত)
৫) মাওলানা ছাঈদুল হক (ছাঈদ)
৬) ইয়াসমিন আক্তার
৭) জেসমিন আক্তার
৮) উম্মে কুলসুম
৯) মোহাম্মদ সালাহউদ্দীন
১০) সালমা আক্তার
১১) মোহাম্মদ সোলাইমান (মৃত)
১২) মোহাম্মদ সালমান (মৃত)।
জনাব মরহুম আহমদ ছবুর সওদাগরের ছেলে মাওলানা ছাঈদুল হক (ছাঈদ কোদালাভী) এর ৪ ছেলে যথা:
১) হাবিবুল্লাহ শেখ সাদী বিন ছাঈদ
২) সা'আদ বিন ছাঈদ
৩) সাউদ বিন ছাঈদ
৪) আসআদ বিন ছাঈদ।
সংক্ষেপে নসবনামা:
শেখ সা'দী বিন ছাঈদ বিন আহমদ ছবুর বিন রশিদ আহমদ বিন রব্বত আলী বিন ছদর আলী বিন ছালেহ আহমদ চৌধুরী বিন শেখ আহমদ বাগদাদী (রহঃ)।
ইয়া আল্লাহ ইয়া রহমানুর রহীম,
তুমি আমাদের সকল পূর্বপুরুষদের ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, যারা জীবিত তাদের দীর্ঘায়ু করুন, আমাদের নসলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং সকলকে তোমার দ্বীনের উপর অটল রাখুন – আমিন৷ -
সংকলক:
মাওলানা ছাঈদুল হক (ছাঈদ কোদালাভী) পূর্ব কোদালা সন্দ্বীপ পাড়া, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
লেখায় কোন ভুল চোখে পড়লে শুধরিয়ে দেয়ার অনুরোধ রইলো।
০১৮৯৩০৯২১৫৬.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন