কোদালা আজিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা সফল হোক
শাইখ ছাঈদ কোদালাভী
আমাদের ঐতিহ্যবাহী প্রানপ্রিয় মাদরে এলমির বার্ষিক সভা ঘনিয়ে আসছে, আকাবিরদের মতে সভার উদ্দেশ্য ২টি -
১) বৎসরের এই দিনে সাধারনের নিকট মাওয়ায়েজে হাসনার মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছানো ও মাদ্রাসার মুহাব্বত সৃষ্টি করা
২) দ্বীনের দাঈ তৈরীতে মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং সবল করা।
সরকারী কোন অনুদান ছাড়াই সাধারনত রমজানের জাকাত ফিতরা কোরবানীর চামড়া ও বার্ষিক সভার আয় হতেই দেশের সকল কওমি মাদ্রাসা গুলে পরিচালিত হয়।
এবছর চামড়ার ভালো মুল্য নাপাওয়াই এতিমদের লিল্লাহ বোর্ডিং পরিচালনায় হিমসিম খেতে হচ্ছে প্রতিটি কওমি মাদ্রাসার।
তাই হযরত মুহতামিম সাহেব হুজুর দেশ ও বিদেশের কোদালার সকল ধর্মপ্রান দোস্ত আহবাবদের প্রতি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও বার্ষিক সভার সফলতার জন্য দোয়া চেয়েছেন, গতকাল এক ফোনালাপে তিনি রাঙ্গুনীয়ার সকল প্রবাসী ভাইদের প্রতি আগামী ২৪ নভেম্বর শনিবার অত্র মাদ্রাসার বার্ষিক সভা সফল করার অনুরুধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন