সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা
বাংলার প্রাচীন দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা রাংগুনিয়া চট্টগ্রাম।
প্রাকৃতিক সৌন্দর্য্যের পাদপীট আর কর্ণফুলী ও শিলক খালের পলিবাহিত মৃত্তিকার তণয় সুপ্রাচীন ও সুদীর্ঘ গৌরবের ধারক বাহক বাংলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, রাংগুনিয়া, চট্টগ্রাম।
হাটহাজারী মুঈনুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠার ৮ বৎসর পর রাংগুনিয়ার পূর্ব সরফভাটায় অজ পাড়া গাঁয়ে কর্ণফুলী নদীর দক্ষিন কূলঘেঁষে সুশিতল আবহাওয়া ও শান্ত পরিবেশে ১৩১৭ হিজরী মোতাবেক ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয় এই দ্বীনী ইদারা।
এটি বাংলার ৪র্থ প্রাচীণ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি মুসলিম সমাজে পবিত্র কোরআন হাদীসের আলো বিস্তার ও ইসলামী তাহযিব তামাদ্দুনের ব্যাপক প্রচার প্রসার এবং সমাজকে কুসংস্কার মুক্ত করার মহান কর্মসূচি পালনে জাতির খিদমতে নিয়োজিত রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ
১- ভারতের আল্লামা শাহ ফজলুর রহমান গন্জে মুরাদাবাদী (রহ) এর এর খলিফা রাংগুনিয়া মরিয়ম নগরের কৃতি সন্তান শাহ সুফি আল্লামা আব্দুল গনী বিন আব্দুল কাদের (রহঃ)
২- ভারতের দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহঃ এর সুযোগ্য শাগরিদ আল্লামা ইসহাক বিন মিন্নত আলী (রহ)।
দূজনই বিদগ্ধ আলেম ও বুজুর্গ ছিলেন, দেওবন্দ থেকে লেখাপড়া শেষ করে এসে নিজ মাতৃভূমিতে ইসলামী শিক্ষার প্রচার প্রসারে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
সংস্কারক ও মোহতামিমঃ
(১) শাহ্ সুফি আল্লামা ছমিউদ্দীন রহঃ খলিফা হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী (রহঃ)।
(২) আল্লামা সুলতান আহমদ বিন হাজী নিয়ামত আলী (রহঃ)।
(৩) কুতুবুল আলম আল্লামা শাহ মেহেরুজ্জামান বিন বরকত আলী (রহঃ)।
(৪) শাইখুল আরব ওয়াল আযম আল্লামা শাইখ হারুন ইসমাঈল ইসলামাবাদী (রহঃ)।
(৫) মাওঃ আবদুল কুদ্দুস কোদালাভী (রহঃ)
(৬) আল্লামা শাহ মনির আহমদ নায়েব সাহেব হুজুর (দাঃবাঃ)
বর্তমান সংস্কারক ও পরিচালকঃ
(৭) আলহাজ্ব, মাওঃ আবুল বয়ান সাহেব (দাঃ বাঃ)।
মতাদর্শঃ
আহলে সুন্নাত ওয়াল জামাআত ও দারুল উলুম দেওবন্দের অনুসারী।
পাঠ্যক্রমঃ
দারসে নিযামী দারুল উলুম দেওবন্দ ভারত।
শিক্ষার স্তর সমূহঃ
নুরানী, হিফজ সহ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক (জামাআতে উলা) পর্যন্ত।
জামেয়া ইসলামিয়া পটিয়ার ইমাম আহমদ সাহেব (রহঃ) ও পটিয়ার আমির হোছাইন প্রকাশ মীর সাহেব হুজুর, আওলাদে রাসুল (সঃ) সৈয়দ আবদুল করিম ও সৈয়দ হামযাহ বাগদাদী (রহঃ) আলী আহমদ হীলী সুলতান যওক (দাঃ বাঃ) এর উস্তায সহ বহু বুজুর্গানে দ্বীন অত্র মাদ্রাসার খিদমতে ছিলেন।
শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি (রহঃ), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী জনাব ক্বারী ওবায়দুল্লাহ রহঃ, মুফতি ফয়জুল্লাহ সহ বহু দেশ বরন্য ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন অত্র মাদ্রাসার গর্বিত ছাত্র।
তাওহীদ, সুন্নাতে রাসুল (সাঃ) এর অনুস্বরণ, মহান আল্লাহর সাথে সম্পর্ক স্হাপন, দ্বীন প্রচারের ভিত শক্তিশালী করন, বিশুদ্ধ আক্বিদা বিশ্বাস ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণ, ইসলামী শিক্ষা সাংস্কৃতিক কর্মকান্ডে পরিধি বিস্তৃত করণ, ধর্ম ও আর্থসামাজিক প্রক্রিয়া দক্ষতার সাথে সম্পাদন করার জন্য কর্মী গঠন, দ্বীনের দাওয়াত ও তাবলীগের জন্য সুদক্ষ দায়ী বাহিনী গঠন করাই হচ্ছে অত্র মাদ্রাসার মূল লক্ষ্য উদ্দেশ্য।
বর্তমান এলাকার ধর্মপ্রান কোরআন প্রেমিক জনগণের সার্বিক সহযোগিতা ও বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা আবুল বয়ান সাহের এর প্রচেষ্টায় মাদ্রাসার জরাজীর্ণ পুরনো ভবন গুলো ও মসজিদটি ভেঙে আধুনিক সাজে সজ্জিত করে পূণঃ নির্মাণ ও পাকা ঈদগাহ মাঠ সংস্কার কাজ এগিয়ে চলছে।
আল্লাহ তাআলা ইসলামের পতাকাবাহী এই দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কে কিয়ামত পর্যন্ত জারী রাখুক - আমিন।
লেখকঃ
মাওলানা ছাঈদ কোদালাভী
সাবেক লেকচারার ইসলামিক গাইডেন্স এন্ড দাওয়াহ বিভাগ সৌদি আরব।
শিক্ষকঃ মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা সরফভাটা রাংগুনিয়া, চট্টগ্রাম।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন