সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা
বাংলার প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান: সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা-ইতিহাস, ঐতিহ্য ও অবদানের এক গৌরবোজ্জ্বল অধ্যায়- #ভূমিকা প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি এবং কর্ণফুলী ও শিলক খালের পলিবাহিত উর্বর মৃত্তিকার তনয় হিসেবে সুপরিচিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা। এই সুপ্রাচীন ও গৌরবদীপ্ত জনপদের কর্ণফুলী নদীর দক্ষিণ কূল ঘেঁষে পূর্ব সরফভাটায় গড়ে উঠেছে এক অনন্য দ্বীনি ইদারা সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা। শান্ত, সুশীতল ও আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই প্রতিষ্ঠানটি সুদীর্ঘ একশতাব্দীর ও বেশি সময় ধরে সমগ্র বাংলায় ইসলামী শিক্ষা ও মানবতার আলো ছড়িয়ে আসছে। এটি বাংলার ৪র্থ প্রাচীনতম ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা হিসেবে সর্বজনস্বীকৃত। ১. প্রতিষ্ঠা ও ঐতিহাসিক পটভূমি বিখ্যাত দ্বীনি শিক্ষাকেন্দ্র জামেয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠার মাত্র আট বছর পর, হিজরী ১৩১৭ মোতাবেক ১৯০৮ খ্রিস্টাব্দে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সে যুগে এই অঞ্চলের মানুষের মাঝে বিশুদ্ধ দ্বীনি শিক্ষার অভাব দূর করা এবং সমাজকে কুসংস্কার মুক্ত করার মহান...