আরাফার রোজা পালন করবেন কবে?


হযরত আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাঃ) কে আরাফার দিনে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেছেন,

" صيام يوم عرفه أحتسب على الله أنه يكفر السنة التي قبله والسنة التي بعده " [ رواه مسلم ]

 " আরাফার দিনের রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের গোনাহ মোচন করে দেয়।” [মুসলিমঃ ১১৬২]

হাদিসটির বিশুদ্ধ আরবী বর্ণনায়
"সাওমি ইয়াওমি আরাফাহ"  বলা হয়েছে, যা বিশেষ করে আরাফাহ নামক স্থানটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যে দিন হাজ্বীদের আরাফায় অবস্হান করা ফরজ। বছরের এ দিনটি আল্লাহর নিকট  সবচেয়ে পছন্দনীয় দিন।

এখানে কোন তারিখের কথা উল্যেখ নেই, বলা হয়েছে আরাফার দিন বা হজ্বের দিন তাই ঐ দিনেই রোজা রাখতে হবে।
হ্যাঁ কিছু ইবাদাত আছে যে গুলো চাঁদ দেখার উপর নির্ভর্শিল যেমন রমজানের রোজা ধরা ও ছাড়া, ঈদ করা ইত্যাদী,

হাদীসটির বর্ণনাই ব্যাখা আছে সিয়াম পালন করতে হবে যেদিন সবাই আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন। এটিই অধিকাংশ ওলামাদের মতামত। সেই হিসেবে বাংলাদেশে ও ২৩ শে সেপ্টেম্বর হজ্বের দিন রোজা রাখতে হবে, বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী আরবীর ৮ তারিখে।

হে আল্লাহ, আমাদের এই ফযীলত পূর্ণ রোজাটি রাখার তাওফীক দান করো- আমিন।
ওয়াল্লাহু আ'লামু বিস্সোয়াব।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ও রেজাল্ট বাংলা ভাষায় করা হোক!

কওমী মাদ্রাসা সনদ স্বীকৃতি প্রসঙ্গঃ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (ইত্তেহাদুল মাদারিস) মারকাজী পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ!