আশুরা'র ঐতিহাসিক ঘটনা সমূহ:


- ছাঈদ কোদালাভী

সৃষ্টির শুরু থেকে বিভিন্ন ঘটনা এ দিনটিকে করেছে চির ভাস্বর। আরবী মুহাররম মাসের দশ তারিখ যুগ পরম্পরায় যে ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে তা বিস্মৃত হওয়ার নয়। সাহাবায়ে কিরাম একদা রাসূলে খোদা (ছা:) এর কাছে জিজ্ঞাসা করেন যে,আশুরার এত বেশি ফযিলত হওয়ার কারন কি ? উত্তরে নবী করীম (ছা:) অনেক গুলো কারন বর্ণনা করেন। যা তালিকা আকারে নিম্নে দেয়া হল:

১- মুহাররম মাসের দশ তারিখে আল্লাহ পাক নভমন্ডলকে সৃষ্টি করেছেন এবং লওহ, কলম, নদ-নদীকেও এদিন সৃষ্টি করেছেন।

২- এদিনে হযরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়।

৩- ফিরিস্তাদের আদেশ দেয়া হয় আদমকে সিজদা করতে।

৪- আদম (আ.) কে বেহেস্তে প্রবেশ করিয়েছিলেন।

৫- বেহেস্ত থেকে আদম (আ:)-কে দুনিয়ায় প্রেরণ করা হয়।

৬- আরাফাতের ময়দানে আদম (আ:) ও তার বিবি হাওয়া (আ:) এর সাক্ষাতও ঘটেছিল এই দিনে।

৭- হযরত আইয়ুব (আ:) কঠিন রোগ থেকে রেহাই পেয়েছেন এ তারিখেই।

৮- এ দিনে হযরত মুসা (আ:) কে বিজয় দান করা হয়েছিল।

৯- হযরত ঈসা ইবনে মরিয়ম (আ:) এই দিন জন্ম লাভ করেন।

১০- হযরত ঈসা (আ:) কে আল্লাহ তায়ালা আসমানে জীবিত তুলে নিয়েছেন এদিনেই।

১১- এদিনে নূহের প্লাবন হয়।
এদিনেই আবার তিনি প্লাবনের পরে নৌকা থেকে নেমে আসেন।

১২- ইব্রাহিম (আ:) কে সৃষ্টি করেছেন এ দিনে।
এ দিনই ইব্রাহিম (আ:) এর স্বীয় তনয় ইসমাঈল (আ:) কে আল্লাহর জন্যে উৎসর্গ করেছেন।

১৩- এদিনে হযরত ইবরাহিম (আ:) নমরুদের আগুন থেকে মুক্তি পান।

১৪- এদিনে হযরত ইউনুস (আ:) মাছের পেট থেকে বেরিয়ে আসেন।

১৫- এদিনেই কিয়ামত সংঘটিত হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্র ও রেজাল্ট বাংলা ভাষায় করা হোক!

কওমী মাদ্রাসা সনদ স্বীকৃতি প্রসঙ্গঃ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (ইত্তেহাদুল মাদারিস) মারকাজী পরীক্ষা-২০১৯ এর ফল প্রকাশ!